দৃষ্টিভঙ্গি পেজে ফিরে যান

ইশতেহার

গাইবান্ধা সদরের সার্বিক উন্নয়নে আমাদের বিস্তারিত পরিকল্পনা ও প্রতিশ্রুতি। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অবকাঠামো উন্নয়ন

অবহেলিত গাইবান্ধা সদরের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

গাইবান্ধার প্রতিটি প্রান্তের জনপদের জন্য নদী ভাঙ্গন রোধ।

কৃষি উন্নয়ন

কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করণ।

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি ও সহজ ঋণ সুবিধা প্রদান।

জৈব কৃষি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রসার।

শিক্ষা ও গবেষণা

সবার জন্য মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করাসহ ১ টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা।

প্রতিটি ইউনিয়নে আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব স্থাপন।

মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি।

কর্মসংস্থান

ব্যবসা-বাণিজ্যের জন্য চাঁদাবাজমুক্ত অনুকূল পরিবেশ নিশ্চিত করা।

তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা প্রদান।

স্বাস্থ্যসেবা

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের উন্নয়ন এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা।

প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও ডাক্তার নিয়োগ।

গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা।

বিনোদন ও খেলাধুলা

শিশুপার্ক, ক্রীড়া ও বিনোদনকেন্দ্র, ওয়াকওয়ে নির্মাণ করা।

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন।

যুব ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

সামাজিক নিরাপত্তা

নারী-শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের জন্য সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি।

নারী উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষমতায়ন।

পরিবেশ ও পানি

বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ।

পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ।

বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা।

আমাদের অঙ্গীকার

এই ইশতেহারে উল্লেখিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করাই আমার একমাত্র লক্ষ্য।

প্রচারে: সচেতন নাগরিক সমাজ, গাইবান্ধা সদর, গাইবান্ধা